ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে দূর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা আহত

নবীনগরে দূর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা আহত


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫


নবীনগরে দূর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা আহত


ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল দূর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার  রাত আনুমানিক ৮.৩০ মিনিটে নবীনগর পৌর সদর এলাকায় পদ্মপাড়া নিজ বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। তাকে দ্রুত আহত অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের রেফার করে।

জানা যায়,উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলের রাজনৈতিক নির্বাচনে সমাবেশ শেষে রাতে একাই নবীনগর সদর পদ্মপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসলে পিছন দিক থেকে কতিপয় দুর্বৃত্ত পরপর তিনটি গুলি করে পালিয়ে যায়।

সদর হাসপাতাল স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান,তার শরীরের পিছনে তিনটা গুলি লেগেছে, পিঠের মাঝ বরাবর দুটি গুলি ও তা পাছায় একটি গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কা জনক,দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজের রেফার করা হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলামকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করছি।এবং আমাদের ইনভেস্টিগেশন চলছে। অপরাধী যেই হোক আমরা খুঁজে বের করবই।

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান এই অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের দলের মাঝে রাজনৈতিক কোন দ্বন্দ্ব নেই,মুকুল অত্যন্ত শান্ত ও ভদ্র ছেলে,কারোর সাথে কোনদিন তার কোন দ্বন্দ্ব ছিল বলে শুনিনি।নবীনগর আমরা সকল দল রাজনৈতিক দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি করে আসছি।

বিএনপির হাজার হাজার নেতাকর্মী হাসপাতালে ভীড় জমায়। তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৮   ৫৬৯ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ