ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নৈশ প্রহরীকে হত্যার মূলহোতা কলাপাড়ায় আটক

নৈশ প্রহরীকে হত্যার মূলহোতা কলাপাড়ায় আটক


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫


নৈশ প্রহরীকে হত্যার মূলহোতা কলাপাড়ায় আটক

পটুয়াখালী: সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যসৃষ্টিকারী নারায়নগঞ্জে নৃশংসভাবে নৈশ প্রহরীকে ইট দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যা মামলার প্রধান আসামি অপু (২৫) কে হত্যাকান্ডের ৪৮ ঘন্টার ভিতর কলাপাড়ায় গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলাপাড়া উপজেলার বলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নিহত আবু হানিফ (৩০) ছিলেন নারায়ণগঞ্জের খানপুর এলাকার জিতু ভিলার নিরাপত্তা প্রহরী। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের বাসিন্দা।

ভিকটিমের ভাই মো. হযরত আলী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত ২০ অক্টোবর দুপুরে হানিফকে বাসা থেকে ডেকে নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মারধর করা হয়। পরে খানপুর মেট্রো হলের পাশে খালি জায়গায় নিয়ে ইট দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় বিকেলে খানপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

মামলা দায়েরের পর র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল আসামি অপুকে কলাপাড়ায় গ্রেপ্তার করে।

উল্লেখ্য গ্রেফতারকৃত অপু নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডন চেম্বার মোবারক ভিলার ভাড়াটিয়া মোঃ বাহার এর শিশু কন্যা সানজিদা (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে এজাহার নামীয় আসামি বলেও জানায় র‍্যাব-৮।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫০:১২   ২৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ