ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনসিপি নেতাকে অব্যাহতি

নাসিরনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনসিপি নেতাকে অব্যাহতি


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫


নাসিরনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনসিপি নেতাকে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়া: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য আসাদ খোকনকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না তা জানতে চেয়ে শো’কজ নোটিশও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মধ্য রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

অব্যাহতির আদেশে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’

একইসঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী তিন (৩) কার্যদিবসে মধ্যে প্রদান করার জন্য এতদ্বারা নির্দেশ করা হলো।’

আসাদ খোকনের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ বলেন, তাকে দলীয় শৃঙ্খলায় ভঙ্গে অব্যাহতি দেয়া হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে তা ব্যাখা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস পুকুর লিজ দেয়াকে কেন্দ্র করে জেলার এনসিপির সদস্য আসাদ খোকনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৫:২১   ৩৩১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ