ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিএনপি নেতা কমেট চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপি নেতা কমেট চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার


এমদাদুল হক বুলেট,জলঢাকা (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫


বিএনপি নেতা কমেট চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

নীলফামারী: জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে দলে প্রাথমিক সদস্য পদ দিয়ে পুনর্বহাল করেছে বিএনপি।

দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। বিষয়টি নিয়ে কেন্দ্রে আবেদন করেন কমেট চৌধুরী। আবেদন পুনর্মূল্যায়নের পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে জলঢাকা উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা জানান, বিএনপির জনপ্রিয়, কর্মীবান্ধব ও গ্রহণযোগ্য নেতৃত্ব ফিরে আসায় সাংগঠনিক কাজে পুনরায় গতি সঞ্চার হবে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ বিষয়ে কমেট চৌধুরী জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

এদিকে কমেট চৌধুরীর অনুসারীরা জানান, তিনি দলে ফিরে আসায় উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি পুনরায় চাঙ্গা হবে এবং মাঠের রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪৯:৪২   ২১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ