ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » আধা ঘন্টার ব্যবধানে চাচা-ভাতিজীর মৃত্যু

আধা ঘন্টার ব্যবধানে চাচা-ভাতিজীর মৃত্যু


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


আধা ঘন্টার ব্যবধানে চাচা-ভাতিজীর মৃত্যু

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার বওলা গ্রামের শিক্ষানুরাগী পরিবার হিসেবে পরিচিত তালুকদার বাড়ি আজ শুনসান নীরবতা।শোকে ঢাকা পড়েছে গোটা গ্রাম।আধা ঘন্টার ব্যবধানে চাচা ভাতিজীর মৃত্যুতে শোকাহত পুরো গ্রামবাসি।চলছে শোকের মাতম।আত্মীয়-স্বজন,প্রতিবেশী,আশপাশের এলাকার মানুষসহ সকলেই নিহতদের বাড়িতে এসে সান্ত্বনা দিচ্ছেন।

এই পরিবারের অন্যতম সদস্য বওলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বওলা ডিগ্রী কলেজের দাতা সদস্য অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল বাশার তালুকদার সকাল সাড়ে ছয়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

এর আধা ঘন্টা পরেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মরহুমের ভাতিজী বওলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি,স্বনামধন্য গাইনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ সাদিয়া সুলতানা সাথী,

তিনি বওলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা,সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম এডভোকেট আবুল ফজল তালুকদারের মেয়ে।ডাঃ সাথী ময়মনসিংহের কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিভাগে কর্মরত ছিলেন।মৃত্যুকালে তিনি স্বামী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সকালে মরহুমের ভাতিজা বাবু তালুকদার পৃথক দুটি ফেইসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান,

এর আগে গত সোমবার বিকালে বাসায় স্ট্রোক করে ডাঃ সাথী,মৃত্যুর ভুয়া খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।অবশেষে আজ মৃত্যুর কাছে হার মেনে,না ফেরার দেশে পাড়ি জমান তিনি এত অল্প সময়ের ব্যবধানে একি পরিবারের দুইজনের এমন হৃদয়বিদারক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৩৩   ১৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ