ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা দিন ব্যাপি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাসির নগর উপজেলাল চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের সৌদি প্রবাসী হাফেজ মোহাম্মদ জাকারিয়া চৌধুরী সুহায়েলের আর্থিক সহযোগিতায় ব্লাড ব‍্যাংক ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার ৩০ অক্টোবর সকাল ১০টা থেকে সারাদিন ব্যাপি চলে এ কার্যক্রম। উক্ত প্রোগ্রামে বেঙ্গাউতা ও কালিউতা দুই গ্রামের শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করতে অংশ নেন। এতে সর্বসাধারণের মাঝে বেশ আনন্দ লক্ষ্য করা যায়। সাধারণ মানুষরা জানান এরকম আয়োজনের ফলে গরিব মানুষরা এ সেবা পেয়েছেন।সর্বসাধারণ মানুষরা চান এরকম মহান উদ্যোগ যেন পরবর্তীতে নেওয়া হয়।

উক্ত প্রোগ্রামে মাওলানা শরীফ উদ্দিন নুরী, মাওলানা ক্বারী হাবিবুর রহমান, মাওলানা মূফতি কাউছার আহমেদ আশরাফী,সততা ব্লাড ব‍্যাংক ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা মাওলানা দেলোয়ার হোসেন, সভাপতি শরীফ আহমেদ, সহসভাপতি হাফেজ আবদুল হামিদ,সাধারণ সম্পাদক জহির আহমেদ, অর্থ সম্পাদক মুস্তাকিন,প্রচার সম্পাদক মুফতি জাকির হোসাইন জামশেদসহ আলেম,উলামাগন ও এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্লাড ব‍্যাংক ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি দল সকাল থেকে সারাদিন ব্যাপি এ কার্যক্রমে ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৩:১৬   ১২৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ