ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর ২০২৫


 ঈশ্বরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ: দিনে রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত সংগঠন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলের পর রাতেই অভিযানে নামে পুলিশ। অভিযানে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নূর হামীম রুশোসহ তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ(১ নভেম্বর) শনিবার বিকালে গ্রেপ্তার ৩ ছাত্রলীগ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে শুক্রবার দিনগত রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারও আগে শুক্রবার সকালে রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন-ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নূর হামীম রুশো (২০),ছাত্রলীগ কর্মী আলিফ জাহান পার্থ (২০),মোঃ মারুফ মিয়া (২৫)। তারা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা নূর হামীম রুশো রাজধানীর উত্তরার মিছিলে অংশগ্রহণের কথা স্বীকার করেন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,’বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশের এধরণের অভিযাণ অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০০:৪৮   ৩০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ