ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কাউখালীতে নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর ২০২৫


কাউখালীতে নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প

পিরোজপুর: কাউখালীতে স্কুলের শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার সরকারি এসবি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিদ্যালয়ের শতাধিক রোগীর চোখের নানা সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ঔষধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক মনির আকন, কাউখালী বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এমন স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্যোক নিয়েছি এবং পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চিকিৎসা সেবা ফাউন্ডেশনের একটি নিয়মিত উদ্যোগ। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:১৯   ৪৩৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ