ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটার বাজারে দেখা মেললো বিরল ‘কিং চাঁদা’ মাছ

কুয়াকাটার বাজারে দেখা মেললো বিরল ‘কিং চাঁদা’ মাছ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর ২০২৫


কুয়াকাটার বাজারে দেখা মেললো বিরল ‘কিং চাঁদা’ মাছ

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ লংফিন ব্যাট ফিশ। তবে স্থানীয়ভাবে এটি পরিচিত ‘কিং চাঁদা’ মাছ নামে। এর ওজন প্রায় ৪ কেজি ৭৫০ গ্রাম।
আজ রোববার সকাল ১০টার দিকে কুয়াকাটা সৈকতের ‘মায়ের দোয়া ফিশ ফ্রাই’ দোকানে এ মাছটি দেখা যায়। বিরল মাছটি দেখতে উৎসুক পর্যটক ও স্থানীয়রা ভিড় করেন দোকানটিতে। দোকানের মালিক মো. রাব্বি বলেন, এ ধরনের মাছ সচরাচর দেখা যায় না। স্থানীয় পৌর বাজার থেকে সরোয়ার নামের এক জেলের কাছ থেকে ৯৫০ টাকা কেজি দরে ৪ কেজি ৭৫০ গ্রামের মাছটি কিনেছি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছটির বৈজ্ঞানিক নাম লংফিন ব্যাট ফিশ। এটি ‘টেইরা ব্যাট ফিশ’, ‘লংফিন স্প্যাডফিশ’ বা ‘গোলাকার মুখে ব্যাট ফিশ’ নামেও পরিচিত।
তিনি আরও বলেন, স্থানীয় জেলেরা একে ‘কিং চাঁদা’ নামে চেনেন। এ প্রজাতির মাছ দৈর্ঘ্যে সর্বোচ্চ ৬০ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে উঠতে পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৩১   ৪৯৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ