ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » প্রেমের টানে চীনা যুবক নাসির নগরে,মুসলিম রীতিতে বিয়ে

প্রেমের টানে চীনা যুবক নাসির নগরে,মুসলিম রীতিতে বিয়ে


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর ২০২৫


প্রেমের টানে চিনা যুবক নাসির নগরে,মুসলিম রীতিতে বিয়ে

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগরে এক তরুণীর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামে এক যুবক।

রোববার (২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ওই তরুণীর পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের কোনাপাড়া মোঃ তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ওয়াং তাও এর বাড়ি চীনের হোয়ানান প্রদেশের বাসিন্দা । তিনি ওই এলাকার ইচাং চাও এর ছেলে। সর্বশেষ শুক্রবার ৩১ অক্টোবর রাতে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওয়াং তাও।

এরপর চীনা যুবককে নিজ বাড়িতে নিয়ে আসে সুরমার পরিবারের সদস্যরা।

সুরমার পরিবারের সদস্যরা জানান, গত দেড় মাস আগে ওয়াল টক একটি অ্যাপসের মাধ্যমে সুরমা এবং ওই ওয়াং তাও’র পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতির মাধ্যমে তাদের বিয়ের বিষয়ে ঐক্যমত্য হলে চীনা যুবক বাংলাদেশ-চীনের দূতাবাসের মাধ্যমে দেশে আসেন।

এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিপুল সংখ্যক মানুষ চীনা যুবককে একনজর দেখতে সুরমার বাড়িতে ভিড় জমান।

সুরমা আক্তারের মা নুরেনা বেগম জানান, তাদের ভালোবাসা পরিপূর্ণতা দিতে চীন থেকে সেই যুবক চলে এসেছে। ওই যুবক কোনো ধর্মই বিশ্বাস করে না। মেয়েকে বিয়ে করতে প্রয়োজনে ওয়াং তাও ইসলাম ধর্ম গ্রহণ করবে। রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে সুরমাকে বিয়ে করবেন চীনা যুবক।

নাসিরনগর থানার ওসি মাকছুদ আহম্মাদ বলেন, চীনা যুবক নাসিরনগরে আসার কথা শুনেছি। বিষয়টি নিশ্চিতে ফোর্স পাঠানো হয়েছে।

কুন্ডা বিট অফিসার এসআই মোঃজাহান-ই-আলম জানান, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তার পাসপোর্ট দেখে নিশ্চিত হয়েছি তিনি চীনের নাগরিক। আমরা শুনেছি রোববার আদালতে তাদের বিয়ে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:১৫   ৬৮১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ