ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় সামুদ্রিক এক কোরালেই জেলের বিক্রি ২৬ হাজার টাকা

কলাপাড়ায় সামুদ্রিক এক কোরালেই জেলের বিক্রি ২৬ হাজার টাকা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় সামুদ্রিক এক কোরালেই জেলের বিক্রি ২৬ হাজার টাকা

পটুয়াখালী: কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক বিশাল কোরাল মাছ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ইলিশ ধরার জালে মাছটি ধরা পড়ে। পরে কুয়াকাটা পৌরমাছ বাজারে বিক্রি করা হয় ২৫ হাজার ৬৫০ টাকায়।

মাছটি প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে কিনে নেন মুসল্লী ফিশের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, কুয়াকাটায় বড় মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। তাই আমরা উপকূলীয় এলাকার জেলেদের কাছ থেকে এসব মাছ সংগ্রহ করি। আজকের মাছটি ঢাকার এক পর্যটকের কাছে বিক্রি করা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, এর আগে আগুনমোখা নদীর মোহনা এলাকায় আল-আমিন মাঝির জালে ধরা পড়েছিল ২৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ, যা ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) কুয়াকাটার আহবায়ক কেএম বাচ্চু বলেন, এই মৌসুমে বড় আকারের সামুদ্রিক মাছের প্রাচুর্য দেখা যায়। আগে এমন মাছ বেশি পাওয়া যেত, তবে বর্তমানে পরিবেশ ও দূষণের কারণে সংখ্যায় কিছুটা কম।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ২২ দিনের ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জেলেরা সঠিকভাবে মেনে চলেছে। এর ফলেই এখন বড় মাছ জালে ধরা পড়ছে। সামনের দিনগুলোতেও কোরাল, ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের ভালো সরবরাহ থাকবে বলে আমরা আশা করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:০৭   ২৬৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ