ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নেছারাবাদে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার

নেছারাবাদে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫


নেছারাবাদে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার

পিরোজপুর: নেছারাবাদে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে রনি আহম্মেদ (৩৪) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে। এ সময় তার দেখানো মতে বসতঘরের সামনে থেকে কালো রঙের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিঃ পটুয়াখালী-ল-১১-১৩৪৭) উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির তেলের ট্যাংক, সিট ও সাইড কভার ছিল না।এজাহার সূত্রে জানা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে রনি আহম্মেদ স্বীকার করে যে, সে মোটরসাইকেল চুরি করে মোঃ অপু হাওলাদার ওরফে সুরুজের মাধ্যমে বিক্রি করত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন সকালে আটঘর বাজার এলাকা থেকে সুরুজকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের মোঃ জামাল মৃধার ছেলে রনি আহম্মেদ (৩৪) এবং বরিশাল সদর উপজেলার রুইয়ারপুল এলাকার মোঃ আমজেদ আলীর ছেলে মোঃ অপু হাওলাদার ওরফে সুরুজ।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন বলেন, চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া উভয় আসামির বিরুদ্ধেই পূর্বে একাধিক মামলা রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২১:৩৮   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ