ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » অকাল বৃষ্টি কেড়ে নিয়েছে কৃষকের হাঁসি

অকাল বৃষ্টি কেড়ে নিয়েছে কৃষকের হাঁসি


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫


অকাল বৃষ্টি কেড়ে নিয়েছে কৃষকের হাঁসি

ময়মনসিংহ: অকাল বৃষ্টি যেন অভিশাপ হয়ে নেমেছে ফুলপুরের ধানচাষির জীবনে।ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃষ্টি ও ঝড়ো বাতাসে উপজেলার বিস্তীর্ণ এলাকার পাকা ও আধাপাকা ধান মাটির সাথে নুয়ে পড়েছে,ক্ষতির আশঙ্কায় কপালে ভাজ পড়েছে কৃষকের।

ধান ঘরে তোলার শেষ মুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের বছরের পরিশ্রম ও স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।

অনেক কৃষক ঋণ করে বা জমি বন্ধক রেখে ফসল ফলিয়েছিলেন।ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এই ক্ষতি তাঁদেরকে চরম অর্থসংকটে ফেলেছে।

উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তরকান্দা গ্রামের কৃষক পরেশ চন্দ্র সরকার,সাইফুল ইসলাম,আঞ্জু মিয়া সহ অনেকেই ঘরে ফসল ঠিকঠাকভাবে উঠবে কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন।

কৃষকেরা বলছেন,এই তিন দিনের ধারাবাহিক বৃষ্টি তাদের মুখের হাসি কেড়ে নিয়েছে এবং অর্থনৈতিকভাবে গুরুতর ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে।

কৃষক শ্রী পরেশ চন্দ্র সরকার বলেন“এই ধানেই ছিল সারা বছরের আশা।এখন সব শেষ।ধানের গাছ মাটিতে লুটিয়ে আছে,অনেক ধান পচে যাচ্ছে।এই ক্ষতি কীভাবে পোষাব,জানি না।”

খোঁজ নিয়ে জানা গেছে অকাল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উপজেলার বহু স্থানে আধা পাকা আমন ধান কাদামাটির সঙ্গে লেপ্টে গেছে।ঘাম ঝরানো স্বপ্নের ফসলের এমন দৃশ্যে নির্বাক কৃষক।তবে কৃষি সম্প্রসারণ অধিদফতর দাবি করছে,আমন ধানের বড় ধরনের ক্ষতি হবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩২   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ