ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে গাঁজাসহ ছেলেকে পুলিশে দিলেন বাবা

নাজিরপুরে গাঁজাসহ ছেলেকে পুলিশে দিলেন বাবা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর ২০২৫


নাজিরপুরে গাঁজাসহ ছেলেকে পুলিশে দিলেন বাবা

পি‌রোজপু‌র: না‌জিরপু‌রে গাজাসহ পিতা তার সন্তানকে হাতেনাতে ধরে নাজিরপুর থানায় ফোন দিলে ঐ যুবককে তাদের নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই যুবকের বাবার দেওয়া তথ্য মতে (৯ ন‌ভেম্বর রোববার) সন্ধ‌্যা ৬ টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ওই যুবকের বিরু‌দ্ধে মাদকদ্রব্য আইন২০১৮ ,৩৬/৫ ধারা অনুযায়ী মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা ক‌রেন সহকা‌রি ক‌মিশনার ( ভূ‌মি) ও এক্সি‌কিউটিভ ম‌্যা‌জি‌ষ্ট্রেট শপথ বৈরাগী।

মাদকাসক্ত যুবক উপজেলার না‌জিরপুর সদর ইউনিয়নের বু‌ড়িখালী এলাকার আনসার সেখ এর ছেলে। গাজা সেবনের পাশাপাশি নাঈম মাদক বিক্রির সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।

না‌জিরপুর থানা পুলিশের উপসহকা‌রি পু‌লিশ প‌রিদর্শক মোঃ সা‌জেদুর রহমান জানান, নাঈম শেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবনে আসক্ত। পাশাপাশি খুচরায় বিক্রিও করেন। তাঁর অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ ছিলেন। গাঁজা সেবন ও বিক্রিতে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর করতেন নাঈম । নাঈমের বাবা বাধা দি‌লে না শুন‌লে তি‌নি স্থানীয় চৌ‌কিদার মো: এনামুল হককে খবর দিলে সে এসে পুলিশকে খবর দেয়, এসময় না‌জিরপুর থানা পু‌লি‌শের এক‌টি টিম এবং উপ‌জেলা সহকা‌রি কমিশনার ( ভূ‌মি) শপথ বৈরাগী ঘটনাস্থ‌লে এসে নাঈম‌কে গ্রেপ্তার করে এবং মোবাইল কো‌র্টের মাধ‌্যমে তা‌কে ১ মা‌সের কারাদন্ড ও ১০০ টাকা জ‌রিমানা ক‌রেন।

নাজিরপুর উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার ( ভূ‌মি) শপথ বৈরাগী জানান, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে যেয়ে মাদকদ্রব্য আইন ২০১৮, ৩৬/৫ ধারা অনুযায়ী মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেওয়া হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

না‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফ‌রিদ আল মাহামুদ ভূইয়া জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থলে একটি ফোর্স পাঠাই৷ সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযুক্ত ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন সঙ্গে ১০০ শত টাকা জরিমানা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৮:৫৬   ১১৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ