ঢাকা    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে শুটিং করতে গিয়ে হঠাৎ সাপ, অপুর সেই ভয়ংকর অভিজ্ঞতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালে আকস্মিক ভূমিধস–বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ৪০৩ জন নিখোঁজ ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের লাল নিশান ৭লাখ মানুষের চিকিৎসা সেবা ১৭ চিকিৎসকের কাঁধে নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত সংসদের তৃতীয় অধিবেশন বসছে কাল ১৩ স্থায়ী কমিটির সভাপতির পদ হারাচ্ছে বিরোধী দল নাজিরপুরে শিক্ষকদের চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মেঘনায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ জিয়ানগরে ইয়াবাসহ স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় দুই আওয়ামীলীগ নেতা আটক

দুমকিতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় দুই আওয়ামীলীগ নেতা আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর ২০২৫


দুমকিতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় দুই আওয়ামীলীগ নেতা আটক

পটুয়াখালী: দুমকিতে আওয়ামীলীগের সদস্য ও পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক সহসভাপতি মো. খবির উদ্দিন (৫০) ও আঙ্গারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া (৩৫) কে আটক করেছে পুলিশ।
রবিবার ৯ নভেম্বর গভীর রাতে খবির উদ্দিনকে উপজেলা পরিষদের গেটের পূর্ব পাশের বাসা থেকে ও বাচ্চু মিয়াকে রবিবার থানা ব্রীজ এলাকা থেকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপির বিক্ষোভ চলাকালে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।এরপর গত বছরের ৫ আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর ৭ নভেম্বর ২০২৪ তারিখে বিএনপি নেতা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় মামলাটি দায়ের করেন। সেই মামলায় তাদেরকে আটক দেখানো হয়
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৪:৪৪   ২৮৪ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


৭লাখ মানুষের চিকিৎসা সেবা ১৭ চিকিৎসকের কাঁধে
নাজিরপুরে শিক্ষকদের চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
মেঘনায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
জিয়ানগরে ইয়াবাসহ স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক
পটুয়াখালীতে লোহালিয়া নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার সময় কোস্টগার্ডের অভিযানে ৬ জন আটক



আর্কাইভ