ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর ২০২৫


পীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁও: পীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সালাম চিহারু (৭০) নামে এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের প্রবাসী কল্যান ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি খামার নারায়নপুর গ্রামের মৃত খেন্দু মোহাম্মদের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ঐ বৃদ্ধ তার নাতির মোটর সাইকেলে করে নিজ বাড়ি খামার নারায়রপুর থেকে পীরগঞ্জ রেজিষ্ট্রি অফিসে আসছিলেন। প্রবাসী কল্যান ব্যাংকের সামনে একটি সিএনজি চালিত অটো রিক্সাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল চালক ব্রেক চাপেন। এতে রাস্তায় ছিটকে পড়েন মোটর সাইকেল আরোহী সালাম।

এসময় রানীশংকৈল অভিমুখি দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:০৩   ১৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ