ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধণ

হাতিয়ায় গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধণ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


 হাতিয়ায় গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধণ

নোয়াখালী: গণঅধিকার পরিষদ (জিওপি) এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সংগঠনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ হাতিয়া শাখার সভাপতি আজহার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, যুব অধিকার পরিষদ নোয়াখালী জেলা সমাজকল্যাণ সম্পাদক মো. ফিরোজ খান।
যুব অধিকার পরিষদ সোনাদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, হাতিয়া উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নোমান ছিদ্দিক, ছাত্র অধিকার পরিষদ হাতিয়া উপজেলা শাখার সভাপতি মো. আজিম, যুব অধিকার পরিষদ সোনাদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ইউনিয়ন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার মানুষের কাছে দলের কার্যক্রম আরও সহজলভ্য হবে এবং তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, অধিকার আদায়ে সচেতনতা সৃষ্টি ও জনবান্ধব কার্যক্রম পরিচালনায় এ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ (জিওপি) এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১০:৪৬   ২২৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ