ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ডায়াবেটিক দিবস পালিত

ভেড়ামারায় ডায়াবেটিক দিবস পালিত


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫


ভেড়ামারায় ডায়াবেটিক দিবস পালিত

কুষ্টিয়া: ভেড়ামারায় ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। এবারের ডায়াবেটিসের প্রতিপাদ্য হলো কর্মস্থলে ডায়াবেটিক সচেতনা। শুক্রবার সকাল ১০ টার সময় ভেড়ামারা ডায়াবেটিক সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস -২০২৫ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিস (RBS) পরীক্ষা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম তিনি বলেন, ডায়াবেটিস হলো সব রোগের উৎস। কিন্তু ডায়াবেটিক যদি নিয়ন্ত্রণে রাখেন এবং নিয়ম মেনে চলেন তাহলে কোন সমস্যা না। দেখুন কিছু দিন আগে সারা পৃথিবীতে করোনা ভাইরাসে মহামারী ধারণ করেছিলো এই করোনা ভাইরাসে এখন পর্যন্ত সারা পৃথিবীতে ৭০ লক্ষ মানুষ মারা গেছে। করনা ভাইরাস দেখে মানুষ ভয় পেয়েছিল কিন্তু ডায়াবেটিস দেখে ভয় পায় না। ডায়াবেটিস আসলে একটা মহামারি রোগ কিন্তু আমরা এই রোগটিকে অবহেলা করি।

ডায়াবেটিকস রোগ এখন বিশ্বের সমস্ত জায়গায় এবং ঘরে ঘরে দেখা দিয়েছে।আমাদের এই রোগের বিষয়ে প্রতিটা মানুষকে সচেতন হতে হবে। এই ডাইবেটিস রোগে আক্রান্ত হয়ে শুধু মাত্র ২০২৪ সালে বিশ্বে ২৪ লক্ষ নারী-পুরুষ মারা গেছে। এবং ২০২৫ সালে ডায়াবেটিকস রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ লক্ষের উপরে মারা গেছে। তাই আমরা সবাই ডায়াবেটিক রোগ সম্বন্ধে সচেতন হয়। সমিতির সাধারণ সম্পাদক ডা: অমরেন্দ্রনাথ বিশ্বাস, ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ও দৌলতপুর কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, ডা: ইবান আল মোদাসসির ইসলাম, ডা: লামিয়া তাসনিন জেবা, ভেড়ামারা সরকারি পাইলট মডেল স্কুলের প্রবীণ শিক্ষক আনোয়ারুল আজিম, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বানু, বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, ভেড়ামারা সরকারি ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হেলাল মজুমদার, রুপালী ব্যাংকের সাবেক ম্যানেজার আমিনুল ইসলাম, ভেড়ামারা উপজেলা এনসিপি পার্টির সদস্য সচিব অভি ইসলাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:২৩   ১৩৯ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ