ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ৪ কোটি টাকার টেন্ডার ও হয়নি সড়ক নির্মান, দূভোর্গে ১৪ গ্রামের মানুষ

৪ কোটি টাকার টেন্ডার ও হয়নি সড়ক নির্মান, দূভোর্গে ১৪ গ্রামের মানুষ


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫


৪ কোটি টাকার টেন্ডার ও হয়নি সড়ক নির্মান, দূভোর্গে ১৪ গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ থেকে হাওর বেষ্টিত গোয়াল নগর ইউনিয়ন পরিষদ ও গোয়াল নগর বাজার (আইডি- ৪১২৯০৩০০২) দুই কিলোমিটার সাবমার্সিবল রাস্তা নির্মাণ ও ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ৪ কোটি টাকার টেন্ডার হয় ২০২৩ সাল। ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও এখনো সম্পন্ন হয়নি। তাই অবহেলিত ,অনুন্নত ও যোগাযোগ বিচ্ছিন্ন ইউনিয়নটির ১৪টি গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগ লাঘবে বন্ধ থাকা রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজটি চালু করা জরুরি।

নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ভিটাঢুপি, রামপুর, নওগাঁ, মাইজখোলা, কদমতলী, ঝামারবালী, লালুয়ারটুক সহ পুরো ইউনিয়নেই যোগাযোগ ব্যবস্থা নাজুক।

হাওরের বিচ্ছিন্ন গ্রামগুলো বর্ষায় নৌকার ওপর নির্ভরশীল। শুকনো মৌসুমে নদীর পাড় ও ক্ষেতের আইল দিয়ে হাঁটা ছাড়া উপায় থাকে না। এ কারণে মৌলিক অধিকার থেকে বঞ্চিত ১৪টি গ্রামের বাসিন্দারা। শুষ্ক মৌসুমে কখনো ঝড় তুফান, কখনো খর রৌদ্র, কখনো বৃষ্টিজনিত কারনে ২/৩ কি.মি. কাঁদা রাস্তা দিয়ে হেঁটে খেয়া পাড় হয়ে শিক্ষার্থীদের অনেকেরই যেতে হয় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ে।

আর বর্ষাকালে নদীর ঢেউ আর স্রোতে কত ভয়ংকর রুপ ধারন করে, তা না দেখে অনুমান করা কষ্টসাধ্য। চৈত্রের খরা রৌদ্র, বর্ষার উত্তাল ঢেউ, অভাব অনটন আর হাজারো রকমের ঝুঁকি ঝামেলার কারণে প্রাথমিক শিক্ষার পর অধিকাংশ শিক্ষার্থীর আর হাইস্কুলে যাওয়া হয় না। অথচ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হলে শিশুরাসহ কোমলমতি সকল ছাত্র-ছাত্রী নিজ উপজেলার গোয়ালনগর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে পারত।

যোগাযোগ অব্যবস্থাপনার মৌলিক শিক্ষা থেকে ঝরে পড়া শিক্ষার্থীরা বাল্য বিয়ার শিকারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে।অন্যদিকে, যোগাযোগ সমস্যার কারণে মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত গোয়ালনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ। একে তো দরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপ্রতুলতা, তার উপর জরুরি চিকিৎসার জন্য উপজেলা বা জেলায় যাওয়ার রাস্তাঘাট নেই। ফলে গর্ভবতী নারীসহ, শিশু-বয়স্ক-বৃদ্ধ সবাই থাকে ঝুঁকিতে।

শিক্ষা ও স্বাস্থ্যসেবাদান এবং এই ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ এখনই না নিলে সমাজ, জীবন, আইন শৃঙ্খলা এবং অন্যান্য সকল প্রকার উন্নয়ন প্রচেষ্টা আরও শোচনীয় পর্যায়ে নেমে আসার আশংকা রয়েছে। রাস্তা বাস্তবায়ন হলে এসব সমস্যা থেকে মুক্তিসহ সামগ্রিকভাবে এই ইউনিয়নটি এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারে। অন্যথায় আরও পিছিয়ে যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০১:০১   ৩২৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ