ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নাসিরনগরে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫


নাসিরনগরে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগর উপজেলায় বিশেষ ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ১৬ নভেম্বর রাতে নাসিরনগর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অরুণ জ‍্যােতি ভট্টাচার্য্য(৪৬) নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের নাছিরপুর গ্রামের অত‍ুল প্রসাদ ভট্টাচার্য্য ছেলে ।

তিনি নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও পৃথক অভিযানে ভলাকুট ইউনিয়ননর সাধন গ্রামের মৃত যতীন্দ্র সরকারের ছেলে রিপন চন্দ্র সরকারকে (২৯) গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাকছুদ আহম্মদ জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ধারাবাহিকভাবে ‘ডেভিলহান্ট অভিযান’ পরিচালনা করছে পুলিশ। এরই অংশ হিসেবে রোববার রাতে এই অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের এই নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

তিনি জানান,‘আইনের শাসন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নাসিরনগর থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। যেকোনো নাশকতা বা অরাজকতা দমন করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’ তবে আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:২০   ২২৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ