ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » এক কাঠের সেতুতে স্বস্তি পেলো ১০ গ্রামের মানুষ

এক কাঠের সেতুতে স্বস্তি পেলো ১০ গ্রামের মানুষ


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


এক কাঠের সেতুতে স্বস্তি পেলো ১০ গ্রামের মানুষ

নেত্রকোনা: কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ রানিগাঁও গ্রামের পাশে ভোগাই নদীর ওপর নির্মিত নতুন কাঠের সেতু বদলে দিলো দশ গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন।

গত ১৩ নভেম্বর শুরু হওয়া পুনঃসংস্কার কাজ শেষে ১৮০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত কাঠের সেতুটি এখন সম্পূর্ণ ব্যবহারের উপযোগী। এর মাধ্যমে এখন স্থানীয় গুতুরা বাজারের সাথে কৈলাটি, পোগলা, নাজিরপুর ও কলমাকান্দা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।

এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন-২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ৪টি মসজিদের মুসল্লী, ১টি মহিলা মাদরাসা, ১টি কওমী মাদরাসা, ১টি দাখিল মাদরাসার শিক্ষার্থীসহ এছাড়া আশপাশের আরও অনেক গ্রামের অসংখ্য মানুষ।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল একটি নিরাপদ কাঠের সেতু। আগের পুরোনো কাঠের ব্রিজটি ভেঙে যাওয়ায় নদী পার হতে তাদের নানান দুর্ভোগ পোহাতে হতো।

এ নিয়ে উদ্যোগ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। কয়েকদিনের মধ্যেই স্থানীয়দের সহায়তায় সম্পন্ন হয় সেতুর পুনঃনির্মাণ কাজ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগে একটি কাঠের সেতু ছিল, তা ভেঙে যাওয়ার পর গ্রামবাসী যাতায়াতে কষ্টে ছিল। তাই আমরা পুনঃনির্মাণের সিদ্ধান্ত নিই। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।স্থানীয়রা বলেন, এই সেতু শুধু কাঠ নয়—এটি আমাদের জীবনযাত্রার নিরাপত্তা ও স্বস্তির পথ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২২:৫৮   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ