ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে পাটের ব্যাগ বিতরণ

সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে পাটের ব্যাগ বিতরণ


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে পাটের ব্যাগ বিতরণ

খুলনা: পাইকগাছায় সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে পাটের ব্যাগ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় ২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ করেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল মোড়ল ও রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সাকী রেজওয়ানা।

বক্তব্য রাখেন ব্যবসায়ী মিজানুর রহমান, রাব্বু ইসলাম দিপু, পঞ্চানন সানা, প্রণব সরদার, আমজাদ হোসেন, হযরত আলী, সীমা মন্ডল, মনিরুল ইসলাম, মহিবুল্লাহ সরদার, সুন্দরবন ইয়ুথ ফোরামের সভাপতি রাকিবুল ইসলাম, সহ সভাপতি ছন্দা সুলতানা ও সাধারণ সম্পাদক কৃষ্ণা ব্যানার্জি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৮:০২   ২০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ