ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » একদিনের উৎসবে প্রাণ পেলো পোল্ট্রি খাতের স্বপ্ন

একদিনের উৎসবে প্রাণ পেলো পোল্ট্রি খাতের স্বপ্ন


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


একদিনের উৎসবে প্রাণ পেলো পোল্ট্রি খাতের স্বপ্ন

নেত্রকোনা: পিকেএসএফ-এর সহায়তায় এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়িত গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা রূপান্তর প্রকল্প (আরএমটিপি)-এর আওতায় কলমাকান্দায় আয়োজন করা হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫।

সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকেই উপজেলা শহীদ মিনার সংলগ্ন মাঠে বসে দিনব্যাপী উদ্যোক্তাদের সৃজনশীল প্রদর্শনী মেলা। “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক মূল্যশৃঙ্খল উপ-প্রকল্পের উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী কার্যক্রম, নিরাপদ উৎপাদন পদ্ধতি, বাজার ব্যবস্থাপনা ও আধুনিক উদ্যোক্তা উদ্যোগ উপস্থাপন করেন উৎসবমুখর পরিবেশে।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, ডিএসকে’র সহকারী পরিচালক এস. এম. ফারুক রানা ও শামছুল আলম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে’র ঋণ কার্যক্রম বিভাগের পরিচালক মোঃ সামসুল আলম।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন—উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, বাজার সম্প্রসারণ এবং পোল্ট্রি খাতের সার্বিক অগ্রগতিতে সমন্বিত ও প্রাতিষ্ঠানিক সহায়তা অত্যন্ত প্রয়োজন। পিকেএসএফ এবং ডিএসকে ভবিষ্যতেও এই উন্নয়নযাত্রাকে বেগবান করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব।

উদ্যোক্তারা জানান—এ মেলা তাদের জন্য শুধু প্রদর্শনীর জায়গা নয়; বরং আত্মবিশ্বাস বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং বাজার সংযোগ সৃষ্টির এক মূল্যবান সুযোগ।

আয়োজক প্রতিষ্ঠান ডিএসকে জানায়— “উদ্যোক্তাদের পাশে আমরা আছি, থাকবো; তাদের উন্নয়নই আমাদের শক্তি।”

দিনব্যাপী এই আয়োজন পোল্ট্রি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে—এমনটাই মত দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৭:৪৫   ১২৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ