ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় স্প্রে পার্টির মূলহোতা অস্ত্রসহ গ্রেফতার

হাতিয়ায় স্প্রে পার্টির মূলহোতা অস্ত্রসহ গ্রেফতার


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


হাতিয়ায় স্প্রে পার্টির মূলহোতা অস্ত্রসহ গ্রেফতার

নোয়াখালী: হাতিয়ার আলোচিত স্প্রে পার্টির প্রধান শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানান হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজমল হুদা।

তাকে কোট হাজতে প্রেরণ করা হয়। এর আগে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শামীম (২৯) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ড লামছি গ্রামের শফিউল আলমের ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ৭টি মামলা রয়েছে।

প্রেস নোটে জানা যায়, হাতিয়ায় বেশ কয়েকটি স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। গত ২৮ অক্টোবর চরঈশ্বর ইউনিয়নের খাসের হাটের হাজী কামরুলের বাড়িতে স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এলে পুলিশ দ্রুত মামলা রেকর্ড করে এবং মূল অপরাধী শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। এরই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর ২০২৫ রাত ৯টা ৩০ মিনিটের দিকে বুড়িরচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মো. শামীম চোরা (২৯) কে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, গ্রেফতারের পর শামীম চোরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে ১১,৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে আরও সাতটি মামলা তদন্তাধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৫   ১৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ