ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে মানবিক ফ্রি মেডিকেল ক্যাম্প

হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে মানবিক ফ্রি মেডিকেল ক্যাম্প


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫


হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে মানবিক ফ্রি মেডিকেল ক্যাম্প

নোয়াখালী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের উদ্যোগে নোয়াখালী হাতিয়ার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সেবা প্রদানের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) হাতিয়া পৌরসভার ওছখালী কে এস এস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসাসেবা নেন দুই হাজারেরও বেশি মানুষ। চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ সবই বিনামূল্যে প্রদান করা হয়।

দ্বীপ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় ৫ দিনের ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। আজ ছিলো তৃতীয় দিনরও ক্যাম্পে অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। মেডিসিন, শিশু রোগ, গাইনি, চক্ষুসহ বিভিন্ন বিভাগে রোগীদের দেওয়া হয় চিকিৎসা সেবা। ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধও তুলে দেওয়া হয় রোগীদের হাতে।

ক্যাম্প পরিদর্শনকালে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, হাতিয়ার অনেক মানুষই দরিদ্র ও স্বাস্থ্যসেবা বঞ্চিত। একজন জনসেবক হিসেবে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এই মানবিক উদ্যোগকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে জনগণের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত উল্লেখ করেন। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৩:৫১   ১৩৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ