ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় দুই সাংবাদিক আহত

রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় দুই সাংবাদিক আহত


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫


রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় দুই সাংবাদিক আহত

ব্রাহ্মণবাড়ীয়া: জেলার নাসির নগর উপজেলা সদরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটর সাইকেল ধাক্কায় দুই সাংবাদিক আহত হয়েছেন।

জানাযায়, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা সদরে বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় প্রেস ক্লাবের প্রয়োজনীয় কাজ শেষ করে জেলা সদর থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে আট ঘটিকায় উপজেলা সদর ইউনিয়নের ধনকুড়া গ্রামে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মটর সাইকেল ধাক্কা লেগে দুই সাংবাদিক আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

আহতরা হচ্ছে দৈনিক বাংলাবাজার ও মানবকন্ঠ উপজেলা প্রতিনিধি চন্দন কুমার দেব, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ছুটে যান হাসপাতালে এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

নাসির নগর উপজেলা প্রেসক্লাবের সদস্য আশিকুর রহমান পনি, আব্দুল কাদের সেন্টু ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবং চিকিৎসার সার্বিক অবস্থার পর্যবেক্ষণ করেন। আহতদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৭   ২৩১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ