ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » খুলনা-৬ আসনের সামগ্রিক উন্নয়নই হবে আমার প্রথম অঙ্গীকার: মাওলানা আবুল কালাম আজাদ

খুলনা-৬ আসনের সামগ্রিক উন্নয়নই হবে আমার প্রথম অঙ্গীকার: মাওলানা আবুল কালাম আজাদ


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫


খুলনা-৬ আসনের সামগ্রিক উন্নয়নই হবে আমার প্রথম অঙ্গীকার: মাওলানা আবুল কালাম আজাদ

খুলনা:  ​বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দিনব্যাপী খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। এসময় তিনি স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন এবং সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
​

গণসংযোগকালে তিনি ইউনিয়নের জকারহুলা, মধুখালী , জামতলা বাজার, গেওবুনিয়া, চকরিবকরি , দিঘলিয়া , আসাননগর ও আলোকদ্বীপ এর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে ছুটে যান এবং তাদের খোঁজ-খবর নেন।
​ গণসংযোগকালে বিভিন্ন সমাবেশে বক্তৃতায় মাওলানা আবুল কালাম আজাদ দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, এই এলাকার মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে। দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের অবহেলিত শিক্ষা ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট, অরক্ষিত বেড়িবাঁধ, অচল স্লুয়েজগেট, স্বাস্থ্যসেবার সংকট ও জনদুর্ভোগ দূর করা এখন সময়ের দাবি

এ সময় তিনি জনমুখী উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। সর্বোপরি তিনি বলেন,দেলুটি ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়। রাজনৈতিক প্রতিশ্রুতি নয়—বাস্তব কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন করাই আমার লক্ষ্য। গনসংযোগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদস্হ নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন|

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩৭:১২   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ