ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়া মানব কল্যাণ ফোরাম উদ্যোগে লেপ পেয়ে ১১০শীতার্ত পরিবার

হাতিয়া মানব কল্যাণ ফোরাম উদ্যোগে লেপ পেয়ে ১১০শীতার্ত পরিবার


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


হাতিয়া মানব কল্যাণ ফোরাম উদ্যোগে লেপ পেয়ে ১১০শীতার্ত পরিবার

নোয়াখালী: হাতিয়ায় অসহায় শীতার্ত মানুষের জন্য উষ্ণতা পৌঁছে দিতে লেপ বিতরণ করেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন হাতিয়া মানব কল্যাণ ফোরাম।
শনিবার (২৭ নভেম্বর) সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নসহ কয়েকটি এলাকায় মোট ১১০টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিশেষ করে প্রবীণ, শিশু ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ লাঘব করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সুবিধাভোগী পরিবারগুলোকে যাতায়াত ভাড়াও প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মুর্তুজা মাহমুদ রায়হান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ বাপ্পির তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা ডা. মো. জোবায়ের, সাবেক সভাপতি মাকছুদের রহমান, উপদেষ্টা সদস্য মো. নিরব উদ্দিন, স্থায়ী কমিটির সদস্য মো. শরিফ উদ্দিন, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি জাফর উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য নাহিদুল ইসলাম তুহিন, ফজলে রাব্বি, নাঈম উদ্দিন, জিহাদ, মিনহাজ, ফয়েজ উদ্দিন ও বাবলু প্রমুখ।
লেপ পাওয়ার পর নিঝুমদ্বীপের বৃদ্ধা হাজেরা বিবি (৭৫) চোখ ভেজা আবেগে বলেন, “আমার ঘরে পুরাতন একটি কাঁথা ছাড়া কিছুই ছিল না। এই কনকনে শীতে খুব কষ্ট হচ্ছিল, রাতে ঘুমাতে পারতাম না। এই লেপটা আমার জন্য আল্লাহর রহমত।”
প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা ডা. মো. জোবায়ের বলেন, “আমরা শুধু শীতবস্ত্র নয়, বছরের বিভিন্ন সময়ে অসহায় পরিবারকে সহায়তা, শিক্ষার্থীদের জন্য কর্মসূচি, রমজানে ইফতার বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গৃহহীনদের ঘর নির্মাণ, বন্যায় ত্রাণ সহ এসব মানবিক কাজ নিয়মিতভাবে করে আসছি। আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০১:১৪   ১৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ