ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মুরগির দোকান থেকে নিশি বক উদ্ধার,বনেঅবমুক্ত

মুরগির দোকান থেকে নিশি বক উদ্ধার,বনেঅবমুক্ত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


মুরগির দোকান থেকে নিশি বক উদ্ধার,বনেঅবমুক্ত

পটুয়াখালী: কুয়াকাটায় আহত নিশি বক (Black-crowned Night Heron) উদ্ধার করে চিকিৎসা শেষে অবমুক্ত করেছে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা। শনিবার (২৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর মৎস্য বন্দরের একটি মুরগির দোকান থেকে অসুস্থ অবস্থায় আটকে রাখা পাখিটিকে উদ্ধার করা হয়।
পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা বকটিকে উদ্ধার করে প্রাথমিক পরিচর্যা ও চিকিৎসা শেষে সন্ধ্যায় কুয়াকাটা ইলিশ পার্ক ইকো রিসোর্ট এলাকার নিরাপদ পরিবেশে সন্ধ্যার পরে অবমুক্ত করেন। উদ্ধার ও অবমুক্তকরণ কাজে উপস্থিত ছিলেন উপরা’র আহ্বায়ক কে এম বাচ্চু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টোয়াকের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং বন বিভাগের গঙ্গামতি বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে আরও সচেতন হতে হবে যাতে কোনো পাখি বা প্রাণী অবৈধভাবে আটক বা নির্যাতনের শিকার না হয়। কুয়াকাটা প্রেসক্লাব সবসময় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ভূমিকা রাখবে।
উপরা’র আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, উপকূলীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। মূলত একসময়ে এই বকটি সচরাচর দেখা গেলেও এখন অনেকটা বিরল বলা যায়। জনসচেতনতা বাড়লে এ ধরনের উদ্ধার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব। বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
গঙ্গামতি এলাকার বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, রাত বকসহ সব ধরনের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সুরক্ষিত। কোনো প্রাণী আটক, বিক্রি বা নির্যাতন করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা এ ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছি ও ভবিষ্যতে যাতে এমন অপরাধ না ঘটে সে বিষয়ে সচেতনতা কার্যক্রম বাড়ানো হবে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একে এম মনিরুজ্জামান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের পাখি আটক, বিক্রি বা শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযান চলমান থাকবে। কোথাও বন্যপ্রাণী আটক থাকতে দেখলে সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানানোর অনুরোধ করছি।
নিশি বক মাঝারি আকৃতির একটি নিশাচর পাখি, যা Ardeidae গোত্রের অন্তর্গত। এদেরকে ‘ওয়াক’, ‘রাতচরা’, ‘বাজকা’ বা ‘চক্রবাক’ নামেও ডাকা হয়। বৈজ্ঞানিক নাম: Nycticorax nycticorax)।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০০:০৪   ১৬৬ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ