ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » চলন্ত ট্রেনে পপকন বিক্রেতা খুন, চার ফেরিওয়ালা গ্রেপ্তার

চলন্ত ট্রেনে পপকন বিক্রেতা খুন, চার ফেরিওয়ালা গ্রেপ্তার


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


 চলন্ত ট্রেনে পপকন বিক্রেতা খুন, চার ফেরিওয়ালা গ্রেপ্তার


ঠাকুরগাঁও:
পীরগঞ্জে চলন্ত ‘একতা এক্সপ্রেস’ ট্রেনে পপকর্ন ফেরিওয়ালা আল আমিন (৩০) কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। সিরাজগঞ্জ ও দিনাজপুরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বতুয়াতলী গ্রামের মন্টু মিয়ার ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও সদরের ছিট চিলারং গ্রামের ফজলে হকের ছেলে মো. আকাশ (৩০), হরিহরপুর সুগারমিল এলাকার পাগলা মিয়ার ছেলে কুদরত আলী (৩২), রুহিয়া উপজেলার ঘনিবিষ্টপুর গ্রামের বন্দরপাড়া এলাকার মো. সুজন (২২) এবং একই উপজেলার হরিহরপুর হাজীপাড়ার সামসুল হকের ছেলে আবু সাঈদ (২৩)।
রেলওয়ে পুলিশ জানায়, ২৩ নভেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে পপকর্ন বিক্রি করতে গেলে আল আমিনের সঙ্গে নারিকেল বিক্রেতা আকাশের কথা–কাটাকাটি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে ঘটনাটি মীমাংসা হলেও আকাশ বিষয়টি মন থেকে সরাননি।
পরদিন ২৪ নভেম্বর রাতে আল আমিন তাঁর সহকর্মী মো. মাহাবুব, জানিফ উদ্দিন ও মাহামুদুলকে সঙ্গে নিয়ে দিনাজপুর থেকে পীরগঞ্জগামী একতা এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগিতে ওঠেন। রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি সেতাবগঞ্জ স্টেশন অতিক্রম করার পর আগের দ্বন্দ্বের জেরে চার আসামি তাঁকে টেনে নিয়ে যান ‘ঠ’ বগিতে।
রেলওয়ে পুলিশের জানান, পীরগঞ্জ স্টেশনে প্রবেশের ঠিক আগে আসামিরা ধারালো চাকু দিয়ে আল আমিনের গলায় আঘাত করেন। তাঁকে বাঁচাতে গেলে সঙ্গে থাকা আরেক ফেরিওয়ালা মিলন মিয়া (১৭) কেও ছুরিকাঘাত করা হয়। পরে অন্যান্য ফেরিওয়ালারা দুইজনকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন এবং মিলনকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
২৫ নভেম্বর দুপুরে নিহতের শ্বশুর আনোয়ার হোসেন দিনাজপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। এরপরই রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একাধিক দল মাঠে নামে।
তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতুর টোল প্লাজা থেকে মো. আকাশ ও কুদরত আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা একটি নৈশ্যকোচে ঢাকা পালিয়ে যাচ্ছিলেন। একই সময়ে দিনাজপুরের বিরামপুর রেলগেট এলাকা থেকে মো. সুজন ও আবু সাঈদকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ বলেন, মামলা দায়েরের পরপরই আমরা অভিযান শুরু করি। প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যেই চারজনকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৫৫   ২১০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ