ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » হোটেল কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হোটেল কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


হোটেল কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী: নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ওয়ে হোম নামের ওই হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল তার দেহ।

সবুজের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামে। তার বাবার নাম বিমল চন্দ্র অধিকারী। তিনি বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শুক্রবার তিনি ওয়ে হোম হোটেলের একটি কক্ষে উঠেছিলেন। শনিবারই তার চেক-আউট করার কথা ছিল।

বোয়ালিয়া থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সবুজ কক্ষ ত্যাগ না করায় হোটেল কর্মীরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তারা ঝুলন্ত দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফায়ার সার্ভিস গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। পরিবারের সদস্যরা আসলে লাশ হস্তান্তর করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০২:৫২   ২১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ