ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

নাসিরনগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫


নাসিরনগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত
ব্রাহ্মণবাড়ীয়া: জেলার নাসির নগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) নাসির নগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকারি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেটে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি কে এম খালেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল করিম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া -১ সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা এম এ হান্নান।

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করার জন্যে উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ভলাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকত উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির, উপজেলা বিএনপির নেতা মোখলেসুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির নেতা খায়রুল ইসলাম মেম্বার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক মোঃ উবায়েদুল হক, যুব দল নেতা অহিদুল করিম রানা, জেলা নবীন দলের সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন চকদার,বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল কাদের সেন্টু, ওলামাদলের সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ আশরাফী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, ছাত্র দলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান পনি সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলের পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ আশরাফী ও মোনাজাত পরিচালনা করেন চাপরতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পীরজাদা সৈয়দ সোহেল আবদাল।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৬:২৪   ১৮০ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ