ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫


কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তি’র চেক বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবীদের ৫২ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ৬, হাজার ১৫৫ টাকার চেক প্রদান করা হয়।
রোববার দুপুরে কবি নজরুল বিশ^বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বি.এন.এফ.)-এর অর্থায়নে শশী ফাউন্ডেশন (এস.এফ.)-এর আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ। টাকার পরিমাণ যাইহোক তোমরা বৃত্তি পাচ্ছো এটাই অনেক বড় বিষয়। তোমাদের পরিবারের আর্থিক অবস্থা যেমনই হোক বৃত্তির এই অর্থ তোমাদের লেখা-পড়ার ক্ষেত্রে সহায়ক এবং জীবনে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে দায়বদ্ধতা তৈরি হবে। ভবিষ্যতে তোমরা প্রতিষ্ঠিত হয়ে তোমাদের নিজেদের দায়িত্বের প্রতি সচেতন হবে এবং সমাজের সুবিধা বঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসবে বলে আমি আশা রাখি।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন।

এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন দৈনিক নয়া দিগন্তের ত্রিশাল প্রতিনিধি মো. মোখলেছুর রহমান সবুজ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:০১   ৯৬ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ