ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: ইসি সচিব

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: ইসি সচিব


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫


 নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে প্রাসঙ্গিক সব ব্যবস্থা নেওয়া হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য তিন লাখ ১০ হাজার ৪১৪ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এখন গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তপশিল ঘোষণার পর ভোটের দায়িত্বে যারা থাকবেন তারা ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে নিবন্ধন করতে পারবেন। কয়েদিরা ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে মোতায়েনের পর পারবেন।

ইসি সচিব বলেন, পরিপত্র রেডি করা আছে। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যা প্রাসঙ্গিত হবে, তার সব নিশ্চিত করব। দলগুলোরও সদিচ্ছা থাকতে হবে। নিশ্চয়ই তারা সহায়তা করবে। কেউ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

গাজীপুর ও বাগেরহাটের আসন সংক্রান্ত ইসি’র গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় সংক্রান্ত প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, আদালতের রায় আমাদের প্রশ্নবিদ্ধ করে। তবে গাজীপুর ও বাগেরহাটের আসনের গেজেট আদালতের আদেশ অনুযায়ী হবে।

তিনি বলেন, ভোটের সময় প্রশাসনে রদবদল চলমান প্রক্রিয়া। ইসির অনুমতি, সম্মতি বা পরামর্শের সাপেক্ষে রদবদল করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২০:২৩   ১৩৬ বার পঠিত  | ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ