ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইর স্কুলের খেলার মাঠে অবৈধ দোকান উচ্ছেদ করলো প্রশাসন

সিংগাইর স্কুলের খেলার মাঠে অবৈধ দোকান উচ্ছেদ করলো প্রশাসন


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫


সিংগাইর স্কুলের খেলার মাঠে অবৈধ দোকান উচ্ছেদ করলো প্রশাসন

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের  সাহরাইল বাজার সংলগ্ন সাহরাইল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন দখল করে গড়ে তোলা হয়েছিল প্রায় ৩০টি অবৈধ দোকান। স্কুলের ছাত্রদের একমাত্র মাঠ দখল হওয়ার কারনে খেলাধূলার বিঘ্ন ঘটায় এনিয়ে স্থানীদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তা উচ্ছেদের উদ্যোগ নেয়।
বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে ঘন্টাব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। অভিযানে তাকে সহযোগীতা করেন,সিংগাইর থানার এএসআই আব্দুল জলিল, সায়েস্তা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো.ফরিদ হোসেন, সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
শ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার সায়েস্তা মৌজার আরএস ৩৮১৯ নং দাগে ১০১ শতাংশ জমি মাঠ হিসেবে নিবন্ধিত। যা অতীতে সাহরাইল উচ্চ বিদ্যালয়সহ অত্র ইউনিয়নের একমাত্র খেলার মাঠ হিসেবে ব্যবহার হতো। এক সময়ে দেশী বিদেশি খেলোয়ারদের পদচারনায় মুখরিত ছিলো মাঠটি। সময়ের আর্বতে প্রায় ৩ যুগ আগে মাঠের উত্তর পাশ দখল করে দোকানপাট উঠিয়ে স্থানীয় কতিপয় ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছিল। কার্যত তখন থেকেই মাঠটি আর খেলাধূলার কাজে ব্যবহার হতো না।
সম্প্রতি সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বলেন,মাঠটি যাতে খেলাধূলার কাজে ব্যবহার হয় সেজন্য অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, উচ্ছেদকৃত মাঠের জমি পুন:রায় যদি দখল করা হয় তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহন করা হবে।ি

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৩৮   ১২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ