ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ঘরে মায়ের রক্তাক্ত মরদেহ,ছেলে পলাতক

ঘরে মায়ের রক্তাক্ত মরদেহ,ছেলে পলাতক


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫


 ঘরে মায়ের রক্তাক্ত মরদেহ,ছেলে পলাতক

খুলনা: নগরীর মিউনিসিপ্যাল ট্যাংক রোড এলাকায় একটি ভাড়া বাসা থেকে শিউলী বেগম (৪২) নামের এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। মাথায় আঘাত এবং শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বাড়ির সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে নিহতের ছেলে রিয়াদ হোসেনকে ওই ঘর থেকে একটি ব্যাগ নিয়ে বের হতে দেখা গেছে। এরপর থেকে রিয়াদ পলাতক।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শিউলী বেগম ডুমুরিয়ার সেনপাড়া এলাকার বাসিন্দা। প্রথম স্বামী সালাউদ্দিনের সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি সম্প্রতি সাগর নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী ও ছেলে রিয়াদকে নিয়ে ট্যাংক রোডের রবিউল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। কয়েক দিন আগে সাগর গ্রামের বাড়ি চলে গেলে বাসায় শুধু মা-ছেলে ছিলেন।

নিহতের বড় মেয়ে কেয়া জানান, সকাল থেকে মায়ের ফোন বন্ধ পেয়ে তারা দুশ্চিন্তায় ছিলেন। তারা মায়ের বাসায় গিয়ে দরজায় তালা ঝুলতে দেখেন। দিনভর খোঁজাখুঁজির পর রাতে আবার বাড়ি গিয়ে একই অবস্থা দেখতে পান। পরে বাড়িওয়ালার সিসি টিভি ফুটেজ দেখে সন্দেহ হলে তাদের সহায়তায় তালা ভেঙে ঘরে ঢোকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ভেঙে ঘরে প্রবেশের পর দেখা যায়, খাটের ওপর শিউলী বেগমের মরদেহ পড়ে আছে। তার মাথা ও গলায় আঘাতের চিহ্ন ছিল।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিউলীর ছেলে রিয়াদ হোসেন ঘটনার পর থেকে পলাতক। সিসি ক্যামেরার ফুটেজে বুধবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তাকে ব্যাগ হাতে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পলাতক রিয়াদকে গ্রেপ্তারে অভিযান চলছে। পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ। প্রসঙ্গত, অভ্যুত্থানের পর থেকে গত ১৬ মাসে খুলনায় ৪৯টি হত্যাকাণ্ড ঘটেছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩৮   ৯৯ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ