ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত

রাজশাহীতে ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫


রাজশাহীতে ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহতরাজশাহী: জমিজমা সংক্রান্তের জের ধরে ছুরিকাঘাতে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনের এক কর্মী নিহত হয়েছে। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ছিলেন বলে জানানো হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আলীগঞ্জ পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতের শান্ত (২৬)। তিনি ওই গ্রামের হাসনাতের ছেলে। সংগঠনের এক নেতা শান্তর পরিচয় নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পূর্বশত্রুতার জেরে শান্তকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুত্বর আহত হন শান্ত। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে। এনিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে রামেক হাসপাতলের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে শান্ত নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানের আগেই তার মৃত্যু হয়। তার শরীরে অনেক জায়গায় জখমের চিহ্ন রয়েছে। আইনী প্রক্রিয়ার জন্য তার শান্তর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে জমি জমা সংক্রান্তের জের ধরে পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এনিয়ে কেউ অভিযোগ করেনি। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০০:৫৩   ১৬১ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ