ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাটা ধান লুটপাট

পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাটা ধান লুটপাট


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫


পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাটা ধান লুটপাট

খুলনা: পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঁটা ধান লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবুর সানা (৬৩) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সে উপজেলার ভিলেজ পাইকগাছার সাহেব সানার ছেলে। ৯ ডিসেম্বর সকালে এ ঘটনাটি ঘটেছে চাঁদখালী ইউপি’র দক্ষিণ গড়েরআবাদে। পুলিশ বলছেন,কোর্টের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষরা কাঁটা ধাঁনের একাংশ বাড়িতে নিয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দু’পক্ষকে নোটিশ জারি করা হয়েছে।
জানাগেছে, ভিলেজ পাইকগাছার সাহেব আলী সানা গংরা চাঁদখালীর কমলাপুর মৌজায় বিভিন্ন দাগ-খতিয়ানের সাড়ে ৪৪ বিঘা জমি ক্রয় করে দীর্ঘ দিন ধরে দখলে আছেন। বর্তমান জরিপে এ জমি তার পরিবারের নামে রেকর্ডও হয়েছে। পরবর্তীতে তপশীলভুক্ত ৪ বিঘা জমি নিয়ে বিরোধ দেখা দিলে সাবেব আলী সানা বাদী হয়ে সর্বশেষ প্রতিপক্ষ আব্দুল হক গংদের বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা মামলা করেন। নিস্পত্তি না পর্যন্ত আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়ে দু’পক্ষকে দখল ভিত্তিক স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দেয়।
এদিকে আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত ৯ ডিসেম্বর সকালে সাহেব আলী সানার জমির একাংশের কাঁটাধান প্রতিপক্ষ আব্দুল হক গংরা জোর করে বাড়ীতে নিয়ে যায়। খবর পেয়ে থানার এসআই আল-আমিন ঘটনাস্থলে পৌছে দু’পক্ষকে নোটিশ জারি করে আদালতের নির্দেশনা মানতে বলেন।
এ বিষয়ে সাহেব আলী সানার ছেলে সবুর সানা বলেন আমাদের কাঁটাধান নিয়ে যেতে বাঁধা দিলে প্রতিপক্ষরা আমার উপর হামলা চালিয়ে আহত করেন। এ জমি নিয়ে ইতোপুর্ব নির্বাহী কোর্টে ১৪৪ ধারার মামলার রায় সহ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা রুজু করলে আমাদের পক্ষে রায় হয়।

এদিকে কাঁটাধান বাড়ি নিয়ে যাবার অভিযোগ স্বীকার করে আব্দুল হক পুলিশের উপস্থিতিতে জানান, আমরা রেকডীয় জমির কাঁটা ধান নিয়েছি।
এ বিষয়ে থানার এসআই আল-আমিন জানান, আমি ঘটনাস্থলে পৌছে নোটিশ দিয়ে দু’পক্ষকে আদালতের নির্দেশনা মানতে বলেছি। কিন্তু বিবাদীরা কিছুতেই মানতে চায়না। তিনি আরো জানান,এ সময় দু’পক্ষই মরপিটে জড়িয়ে পড়লে পরিস্থিতি শান্ত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৪১   ৯১ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ