ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » প্রার্থীরা যদি নিরাপত্তা না পায়, ভোটাররা কিভাবে নিরাপদ বোধ করবে: এড. শাহ মাহফুজুল হক

প্রার্থীরা যদি নিরাপত্তা না পায়, ভোটাররা কিভাবে নিরাপদ বোধ করবে: এড. শাহ মাহফুজুল হক


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


 প্রার্থীরা যদি নিরাপত্তা না পায়, ভোটাররা কিভাবে নিরাপদ বোধ করবে: এড. শাহ মাহফুজুল হক
নোয়াখালী: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ওছখালী জিরো পয়েন্ট এলাকায় নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অংশ হিসেবে নিজ উদ্যোগে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের তদারকির সময় তিনি এ উদ্বেগের কথা জানান।
শাহ মাহফুজুল হক বলেন, একজন প্রার্থীও যদি নিরাপত্তার নিশ্চয়তা না পায়, তাহলে সাধারণ ভোটাররা কীভাবে নিজেদের নিরাপদ মনে করবে? নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে হলে সকল প্রার্থী ও দলের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।এ হামলার ঘটনাটি রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে, যা নির্বাচনের ওপর সরাসরি প্রভাব ফেলবে।
তিনি আরো বলেন, নির্বাচনী পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে উঠছে, তা স্পষ্ট। এ অবস্থায় প্রশাসনকে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা নিতে হবে। ভোটারদের নিরাপত্তার পাশাপাশি প্রার্থীদের প্রতি যেকোনো ধরনের হামলার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা না নিলে নির্বাচনের প্রতি মানুষের আস্থা কমে যাবে।
অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক তার নিজ দলের নেতা–কর্মীদের আইন মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান এবং নির্বাচন কমিশনের প্রতি সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে পরিস্থিতি শান্ত হবে এবং হাতিয়ার মানুষ নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৭:১৮   ১৩৪ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ