ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল গার্মেন্টসের বাস

ত্রিশালে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল গার্মেন্টসের বাস


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


ত্রিশালে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল গার্মেন্টসের বাস

ময়মনসিংহ: ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গ্যারেজের সামনে একটি বিকল বাস মেরামতের জন্য রাখা হয়েছিল। শনিবার ভোররাতে ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় বাসটি। এ ঘটনায় কোন মামলা হয়নি থানায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রামে ত্রিশাল কনজুউমার টেক্সটাইল সংলগ্ন স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গ্যারেজে মেরামতের জন্য পার্কিংয়ে থাকা গার্মেন্টসের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার স্টেশন খুব কাছাকাছি হওয়ায় দ্রুত সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে এঘটনায় ত্রিশাল থানায় কোন মামলা দায়ের হয়নি।
বাস মালিক আবু হানিফ জানান, বাসটি কনজুউমার টেক্সটাইল ভালুকা শাখার শ্রমিকদের আনা নেয়ায় ব্যবহৃত হতো। ১৫ দিন আগে বিকল হওয়ায় মেরামতের জন্য ত্রিশাল কনজুউমার টেক্সটাইল সংলগ্ন আমারই গ্যারেজের সামনে রাখা হয়েছিল। শনিবার ভোররাতে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ক্ষতির পরিমান লাখ দেড়েকের মতো হবে। মামলা সংক্রান্ত কোন ঝামেলায় যেতে চান না বলে তিনি থানায় কোন অভিযোগ করেননি।
ত্রিশাল থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, মেরামতের জন্য পার্কিং করে রাখা বাসটিতে আগুনের ঘটনায় কোন হতাহত হয়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৭:১১   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ