ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

ভেড়ামারায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫


ভেড়ামারায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসিফুর রহমান-এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি ফিক্সড চিমনি ইটভাটা এক্সকাভেটর দিয়ে ভেঙে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে আনুমানিক পাঁচ লক্ষ (৫,০০,০০০) কাঁচা ইট ভেঙে নষ্ট করা হয়।

অভিযানকৃত ইটভাটার নাম AMB ব্রিকস, মালিক মোঃ আব্দুল মান্নান মন্ডল, বারোমাইল, ভেড়ামারা, কুষ্টিয়া।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট জনাব মোঃ হাবিবুল বাসার, পরিদর্শক জনাব নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া, কুষ্টিয়া পুলিশ বিভাগ এবং জেলা আনসার ব্যাটালিয়নের দক্ষ ও চৌকস সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:১০   ১২৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ