ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে কোন ফাঁদে পা দেওয়া যাবে না: মাহবুবের রহমান শামীম

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে কোন ফাঁদে পা দেওয়া যাবে না: মাহবুবের রহমান শামীম


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


 নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে কোন ফাঁদে পা দেওয়া যাবে না: মাহবুবের রহমান শামীম

নোয়াখালী: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা ও পৌর যুবদলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, আমাদের জন্য একটি বড় সুখবর হচ্ছে—আগামী ২৫ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছেন। তার আগমনের মধ্য দিয়ে সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যুবদল বিএনপির কাছে প্রথম সন্তানের মতো। তাই আসন্ন নির্বাচনে যুবদলের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি কেন্দ্রেই যুবদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সব ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছের সভাপতিত্বে ও সদস্য সচিব ফাহিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, আলা উদ্দিন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন আজাদ, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম হাওলাদারসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।বক্তারা হাতিয়া আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:১৪:৪০   ১৬০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ