ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় গুমাই নদীতে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

কলমাকান্দায় গুমাই নদীতে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


কলমাকান্দায় গুমাই নদীতে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে পড়ে আরফান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের হাফানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরফান ওই গ্রামের মাসুদ রানা ও লিপি আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশু আরফান নিজ বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় তার মা লিপি আক্তার রান্নার কাজে বাড়ির বাইরে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে একপর্যায়ে শিশুটি বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত গুমাই নদীতে পড়ে যায়।

কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে মা লিপি আক্তার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে গুমাই নদীর পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরফানকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। পরে তিনি মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীসংলগ্ন এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এন, আর

বাংলাদেশ সময়: ১৭:১৭:৩৫   ২৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ