ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ৩দিন ব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ

কাউখালীতে ৩দিন ব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫


কাউখালীতে ৩দিন ব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণপিরোজপুর: কাউখালীতে সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কাউখালী উপজেলা শাখার আয়োজনে, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় ২০২৫/২০২৬ অর্থবছরে উপজেলা পর্যায়ে হাঁস মুরগি পালনের উপর তিনদিন মেয়াদি আয় বর্ধন মূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।

তিন দিনব্যাপী প্রশিক্ষনে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করছেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পিরোজপুরের উপ-পরিচালক মোঃ নাজমুল আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মিনহাজুর রহমান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা প্রাণী সম্পদ সম্পসারণ অফিসার ডাঃ রাজীব ভাবুক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম, আদর্শ খামারী পলি বেগম। প্রশিক্ষণে ৩০ জন নারী অংশগ্রহণ করছে।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া জানান, আগামী ২৪ ডিসেম্বর বুধবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৭:২০   ১৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ