ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জমকালো আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ভেড়ামারায় জমকালো আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫


ভেড়ামারায় জমকালো আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

কুষ্টিয়া: ভেড়ামারায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ভেড়ামারা সরকারি পাইলট হাইস্কুলে পড়ুয়া সাবেক ছাত্রদের এসএসসি ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ভেড়ামারায় প্রথমবারের মতো দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২০০০-০৬ পাইলট স্কুলের সাবেক ৬টি ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশ নেবে।

গতকাল ২১শে ডিসেম্বর রবিবার ভেড়ামারার একটি রেস্টুরেন্টে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় প্রতিটি টিমের ক্যাপ্টেন,সহ-ক্যাপ্টেন, মেন্টর সহ সদস্যদের পরিচিত করে দেয়া হয়।

এছাড়াও খেলা পরিচালনার সাথে জড়িত পরিচালনা পরিষদের সদস্যদের নাম প্রকাশ করা হয়। খেলার সময় সূচিসহ বিভিন্ন দলের লোগো সম্বলিত জার্সিও প্রকাশ করা হয়।২৫ ডিসেম্বর সকাল ৮টায় ২০০২ ও ২০০৪ সালের ব্যাচের টিমের মাধ্যমে উদ্বোধন হবে ম্যাচটি। উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

২৬ তারিখ ফাইনাল অনুষ্ঠিত হবে। এ সময় আরও উপস্থিত থাকবেন পাইলট হাই স্কুলের প্রবীণ শিক্ষক আজিম স্যার ও বিনোত স্যার। ভেড়ামারা কলেজের প্রিন্সিপাল আব্দুস সাত্তার ও ভেড়ামারা কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল স্যার।

লীগভিত্তিক এই টুর্নামেন্টে ২০০০ সালের ব্যাচের ক্যাপ্টেন হাসান, ২০০১ এর ক্যাপ্টেন শালুক, ২০০২ এরর ক্যাপ্টেন তাপস, ২০০৩ এর ক্যাপ্টেন শুভ, ২০০৪ এর ক্যাপ্টেন রাসেল, ২০০৫ এরর ক্যাপ্টেন লিখন। অনুষ্ঠানে ২০০০-২০০৬ সালের শিক্ষার্থীসহ বিভিন্ন ক্রিয়াপ্রেমী ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:১৫   ২০০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ