ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লিট শাটডাউন

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লিট শাটডাউন


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫


 নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লিট শাটডাউন

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি)-এর শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে।

রবিবার ২১ ডিসেম্বর সকালে উপজেলা সদরে অবস্থিত আইএলএসটি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী মোহাম্মদ কামরুল ইসলাম সৈকত,হামিম ইসলাম, তাহমিদ নিশাত, জিহাদুল গাজী ও আবদুল আউয়াল আবিরসহ আরো অনেক।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) সমূহে পেশাজীবীদের জন্য চালু করা অবৈধ ডিপ্লোমা কোর্স অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল সাব-টেকনিক্যাল পদে “ডিপ্লোমা ইন লাইভস্টক”ডিগ্রিধারীদের একক নিয়োগযোগ্যতা নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায়ে যদি আজকের মধ্যে কর্তৃপক্ষ লিখিত প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আইএলএসটি, নাসিরনগরের সকল সাধারণ শিক্ষার্থী একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫০   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ