ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ইকবাল চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ইকবাল চৌধুরী


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫


ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ইকবাল চৌধুরী

ব্রাহ্মণবাড়ীয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এবং মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. ইকবাল চৌধুরী। তিনি চার বারের নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পাওয়া নাসিরনগরের কিংবদন্তী রাজনীতিবিদ, নাসিরনগর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

পরিচ্ছন্ন রাজনীতিবিদ মো. ইকবাল চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-০১(নাসিরনগর) আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে মাঠে লড়ে দেখাতে চান চমক।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের স্বীকৃতি পাওয়ার পর তৃণমূল পর্যায়ে তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে নির্বাচনী মাঠে বিভিন্ন ইউনিয়নে তাঁর পক্ষে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে তাঁর নির্বাচনী মাঠে নামার ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া-০১ তথা নাসিরনগর উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে উৎসাহ ও উচ্ছ্বাস।

তাঁর এ প্রার্থীতা ঘোষণায় বদলে গেলো রাজনীতির মেরুকরণ। বদলে গেলো সব ভোটের হিসাব। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন – ইকবাল চৌধুরী নির্দিষ্ট কোন দলের চেয়ারম্যান নয়, তিনি উপজেলার শীর্ষস্থানীয় শালীস ব্যক্তিত্বও। তাঁর পরিচিতি ও সুখ্যাতি জেলা ব্যাপি। তাই উক্ত আসনের সকল সংসদ সদস্য প্রার্থীদের নতুন করে হিসেব নিয়ে বসতে হবে।

তৃণমূল উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত সেবাসহ বিভিন্ন খাতে বাস্তবধর্মী বহু কাজের মাধ্যমে নাসিরনগরের মানুষের আস্থার প্রতীক তিনি। এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে এবার তিনি জাতীয় সংসদে গিয়ে পরিবর্তন, উন্নয়ন ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।

আরএ/এন

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৪২   ১৯৪ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ