ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » অযত্ন অবহেলায় শত বছরের সরকারি কবরস্থান

অযত্ন অবহেলায় শত বছরের সরকারি কবরস্থান


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫


অযত্ন অবহেলায় শত বছরের সরকারি কবরস্থান

ময়মনসিংহ: মৃত্যুর পর মানুষের শেষ ও একমাত্র ঠিকানা কবরস্থান। অথচ সেই পবিত্র শেষ আশ্রয়স্থল যদি বছরের পর বছর অবহেলায় পড়ে থাকে, তবে তা শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয় মানবিক ও নৈতিক মূল্যবোধের চরম অবহেলারই প্রতিচ্ছবি। এমন বাস্তবতায় ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের শতবর্ষী একমাত্র সরকারি কবরস্থান রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় এলাকাবাসী।

জানা যায়, প্রায় শত বছরের পুরোনো এই সরকারি কবরস্থানের মোট আয়তন মাত্র ৪০ শতক। ইতোমধ্যে সেখানে চার শতাধিক মানুষকে দাফন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বাউন্ডারি প্রাচীর ও নিয়মিত পরিচ্ছন্নতার অভাবে কবরস্থানটি চরম অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে।

এই অবস্থার প্রতিবাদ ও স্থায়ী সমাধানের দাবিতে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় আঠারবাড়ি গ্রাম, মেইন রোডসংলগ্ন সরকারি কবরস্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রবীণ ব্যক্তি, তরুণ সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আঠারবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবুল হাশেম, ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য সাইদুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ইফতেখার জাহান রুমান, ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খান মিল্কান, আঠারবাড়ি কলেজ ছাত্রদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সমাজ কল্যাণ তরুণ সংঘ ও স্বপ্নের আঠারবাড়ি সংগঠনের সভাপতি এবং আঠারবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হাসান, সংগঠনের সিনিয়র সভাপতি ইমরান তুষারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বাউন্ডারি না থাকায় কবরস্থানে অবাধ যাতায়াত, ময়লা-আবর্জনা ফেলা ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ঘটছে, যা মৃতদের প্রতি সম্মান এবং কবরস্থানের পবিত্রতা মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় ধর্মীয় অনুভূতি ও সামাজিক দায়বদ্ধতাও প্রশ্নের মুখে পড়ছে বলে তারা মন্তব্য করেন।

তারা আরও বলেন, শতবর্ষী এই সরকারি কবরস্থান রক্ষা করা শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক ও মানবিক কর্তব্য। দ্রুত বাউন্ডারি নির্মাণ, নিয়মিত পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং একটি স্থায়ী ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন বক্তারা।

আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। এতে সহযোগিতা করেন সমাজ কল্যাণ তরুণ সংঘ ও স্বপ্নের আঠারবাড়ি। সভা শেষে উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে কবরস্থান সংরক্ষণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এলাকাবাসীর প্রত্যাশা, এই মানবিক উদ্যোগ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করবে এবং আঠারবাড়ির শতবর্ষী একমাত্র সরকারি কবরস্থান তার প্রাপ্য মর্যাদা ও সুরক্ষা ফিরে পাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪৯   ১৩৭ বার পঠিত  |            







ময়মনসিংহ থেকে আরও...


কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শ্রমিক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ
কলমাকান্দায় পাওনা টাকা চাওয়ায় শ্রমিকে পিটিয়ে হত্যা
কলমাকান্দায় প্রকৃত দরিদ্রদের ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
তারাকান্দায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন ইয়াসের খান চৌধুরী



আর্কাইভ