ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জরুরি সভা

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জরুরি সভা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জরুরি সভা

ব্রাহ্মণবাড়ীয়া: সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি-৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দুপুর-১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পুনিয়াটস্থ জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নিজ বাসভবনে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সাত দিনের কর্মসূচির মধ্যে কোরআন খতম,সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং তাবারক বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

উক্ত জরুরি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন।“বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাঁর মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এ. বি. এম. মমিনুল হক,আলী আজম, জসিম উদ্দিন রিপন, আসাদুজ্জামান শাহীন, মনির হোসেন, মাইনুল ইসলাম চপল, শামীম মোল্লা ও ইয়াছিন মাহমুদ সহ, জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য,মঙ্গলবার সকাল সকাল-৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:১০   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ