ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে সহায়তা প্রদান

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে সহায়তা প্রদান


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬


 দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে সহায়তা প্রদান
বরগুনা: আমতলীতে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে দরিদ্র মেধাবী এসএসসি ২০২৬ ব্যাচের ১০ জন পরীক্ষার্থীদের ফরম পূরনের জন্য আড়াই হাজার টাকা করে দশজনকে মোট ২৫ হাজার টাকা প্রদান করেছে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন।
আমতলী উপজেলা পরিষদের হল রুমে মঙ্গলবার সকাল ১১টায় টাকা বিতরন উপলক্ষে এক আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত মো. সাইদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর বেগম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ সাঈদ খোকন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক মো. নাসির মাহমুদ ও শিক্ষক মো. কাওছার প্রমুখ।
শিক্ষার্থী সানজীদা আক্তার বলেন, আমাদের মত দরিদ্র মেধাবী শিক্ষাথীদের ফরম পূরনের জন্য জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে টাকা প্রদান করায় এখন আমাদের শিক্ষা জীবন চালিয়ে যাওয়া সম্ভব হবে।
আমতলী থানার ওসি তদন্ত মো, সাইদুল ইসলাম বলেন, অসহায় মেধাবী শিক্ষঅর্থীদের ফরম পূরনে টাকা দিয়ে সহযোগিতা করায় আমি জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, এধরনের উদ্যোগকে আমি স্বগত জানাই। সবাই যদি এভাবে অসহায় শিক্ষার্থীদের জন্য এগিয়ে আসে তাহলে কোন শিক্ষার্থী আর ঝড়ে পরবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২২:৪৪   ১১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ